মুখ্যমন্ত্রীর আশীর্বাদে ঋত তৃণমূল চলছে, স্বাস্থ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর আশীর্বাদে ঋত তৃণমূল চলছে, স্বাস্থ্যমন্ত্রী

Spread the love

ভিডিয়োয় শারদ্বতকে বলতে শোনা গিয়েছে, ‘একটা মৃত তৃণমূল, একটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের –– প্রায় শেষ হয়ে গিয়েছে। ঋতব্রত তৃণমূল আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে। যে দিন হাত নামিয়ে নেবেন, সে দিন ওটাও শেষ হয়ে যাবে। মৃত তৃণমূলের সঙ্গে কেউই নেই প্রায়। আর ঋত তৃণমূল আমাদের দয়া দাক্ষিণ্যে আছেন।’ রাজ্যে এখন সিপিএম–সহ বামেরাই যে মূল প্রতিপক্ষ, তাও দলীয় কর্মীদের ওই বৈঠকে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। শারদ্বতের কথায়, ‘নতুন থ্রেট হলো বামপন্থা এবং বামপন্থী। আমাদের মূল লড়াই তৃণমূলের সঙ্গে নয়, ওটার অস্তিত্ব নেই…বিরোধী বলতে এখন মুষ্টিমেয় যে সিপিএম রয়েছে, ওরাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *