মা হয়েও মিস ইউনিভার্স! ৩১ কেজি ঝরালেন জেনিফার ব্যারেটো
মিস ইউনিভার্স আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজের শরীরকে আরও ভাল ভাবে গড়ে তুলব, যাতে সৌন্দর্য প্রতিযোগিতায় নিজের সেরা রূপে অংশ নিতে পারি।’ তবে এই যাত্রা বেশ সময়সাপেক্ষ ছিল। নিজের শরীরের অবস্থা বুঝেই সিদ্ধান্ত নিয়েছিলেন জেনিফার এবং সেই মতো নিয়ম মানতেন।
এই যাত্রাতেও তাঁর পছন্দের চকোলেট এবং তোস্তোনেস খেয়েছেন তিনি। তোস্তোনেস কাঁচকলা দিয়ে তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান খাবার। এই প্রসঙ্গে ব্যারেটো বলেন, ‘আমি আমার পছন্দের খাবার খাওয়া বন্ধ করিনি। সেই কারণেই হয়তো বেশি সময় লেগেছে। তবে নিজের প্রতি ভালবাসা আর যত্ন রেখেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছি।’