বিনা কারণেই রোগীর অস্ত্রোপচার, মালদায় বন্ধ নার্সিংহোম, ‘বেআইনি ব্যবসা’ চলছে?
মালদহের অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী জানিয়েছেন, মালদহে একটি নার্সিংহোমে গুরুতর অনিয়ম নজরে এসেছে। কোন পরিস্থিতিতে, কেন এবং কী ধরনের অস্ত্রোপচার করা হলো, তার কোনও ঠিকঠাক তথ্য মেলেনি। সংশ্লিষ্ট রোগীর আদৌ অস্ত্রোপচারের প্রয়োজন ছিল কি না, কাগজপত্র দেখে তা-ও বোঝা যায়নি।
এ সব দেখেই জেলা প্রশাসনের তদন্তকারীদের ধারণা, প্রয়োজন না থাকলেও, মোটা টাকা রোজগারের জন্য রোগীদের এমন কিছু অপারেশন করা হয়ে থাকতে পারে।