বাংলায় গান লেখার ইচ্ছেটা অনেক দিনের: সন্দীপ নাথ - 24 Ghanta Bangla News
Home

বাংলায় গান লেখার ইচ্ছেটা অনেক দিনের: সন্দীপ নাথ

Spread the love

অন্য সময় প্রাইম: বাংলা গান লিখতে এতটা সময় লাগল কেন?

সন্দীপ: বাংলা গান লেখার ইচ্ছেটা অনেক দিন ধরেই ছিল। কিন্তু বুঝতে পারছিলাম না, ঠিক কোন ধরনের গান দিয়ে শুরু করব। আমি প্রবাসী বাঙালি। বাংলা বলতে পারি, কিন্তু বাংলায় লেখা একটা অন্য রকমের দায়িত্বের বিষয়। হিন্দিতে আমার একটা পরিচিতি তৈরি হয়েছে। ফলে মানুষের প্রত্যাশাও রয়েছে। বাংলায় কাজ করতে গেলে বাড়তি সতর্কতা কাজ করে। সেই ভাবনা থেকেই এত দিন বিষয়টা নিয়ে দ্বিধায় ছিলাম। অতিমারির সময়ে আমি প্রচুর রবীন্দ্রসঙ্গীত শুনেছি। অনেকটা সময় উত্তরপ্রদেশ, দিল্লিতে থেকেছি। আইনজীবী ছিলাম, সাংবাদিকতাও করেছি। পরে মুম্বইয়ে পাকাপাকি ভাবে থাকা শুরু করি। কলকাতায় বছরে দু’-তিন বার আসা হতো। এই মাসের শেষের দিকেও কলকাতায় থাকব। প্রথম বার বোলপুরে গিয়েছিলাম একাই। সেখানে স্থানীয় বাউলদের সঙ্গে পরিচয় হয়। তাঁদের সঙ্গে সময় কাটিয়েছি, কথা বলেছি, তাঁদের জীবনযাপন কাছ থেকে দেখেছি। তাঁদের সঙ্গে থাকতে থাকতে একটা আলাদা মানসিকতার সঙ্গে পরিচয় হয়। বুঝলাম, বাংলার সংস্কৃতি ও জীবনবোধের মধ্যে এমন অনেক কিছু রয়েছে, যা আমাকে নতুন করে ভাবাচ্ছে। তাই শেষ পর্যন্ত সাহস করে ‘বাবাকে বলে দে’ গানটা লিখি, কম্পোজ় করি আর গাই। বিনোদন রয়েছে গানটিতে। তবে কখনও তা শালীনতার সীমা ছাড়িয়ে যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *