‘নিজেকে অনুপ জলোটা মনে করো?’ স্বামী অক্ষয়ের কোন কীর্তিতে এত রেগে গেলেন টুইঙ্কল?
ঠিক কী ঘটেছিল শোয়ের মঞ্চে?
খেলার নিয়ম অনুযায়ী, অক্ষয়কে তাঁর কোনও বন্ধুকে ফোন করে বিশেষ কিছু বলতে হতো। অক্ষয় ফোন করেন স্ত্রী টুইঙ্কল খান্নাকে। কিন্তু ফোন ধরতেই অক্ষয়ের উপর রীতিমতো চটে যান টুইঙ্কল। অভিনেত্রী বলেন, ‘গত রাতে আমার ঠিকমতো ঘুম হয়নি। তারপর তুমি খুব সকালে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছ। সকাল ৬টায় কে ভজন চালায়? তার উপর তুমি নিজে আরও জোরে গান গাইছ। নিজেকে অনুপ জলোটা ভাবছ? কতবার বলেছি অন্তত বাথরুমের দরজাটা ঠিকমতো বন্ধ করতে।’