খড়্গপুর IIT-তে না পড়েও মিলবে ল্যাব ব্যবহারের সুযোগ, বিদ্যাসাগর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি সাক্ষর - 24 Ghanta Bangla News
Home

খড়্গপুর IIT-তে না পড়েও মিলবে ল্যাব ব্যবহারের সুযোগ, বিদ্যাসাগর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি সাক্ষর

Spread the love

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর IIT-তে সব পড়ুয়া পড়ার সুযোগ পান না। তাই IIT-র উন্নত ল্যাবরেটরি ও পরিকাঠামো যাতে কেবল মুষ্টিমেয় কিছু পড়ুয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্যই এই উদ্যোগ। খড়্গপুর IIT-র ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘আমাদের সমাজে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও জলবায়ু সংক্রান্ত নানা সমস্যা রয়েছে। আমরা একসঙ্গে কাজ করলে এই সমস্যাগুলির সমাধান সম্ভব এবং গবেষণায় বড় সাফল্য আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *