রাজবীরের জয় চান মা রীতা, নন্দিনীকে নিয়ে কী বললেন? - 24 Ghanta Bangla News
Home

রাজবীরের জয় চান মা রীতা, নন্দিনীকে নিয়ে কী বললেন?

Spread the love

সম্প্রতি সাংবাদিক সম্মেলনে রাজবীর জানিয়েছেন, মা তাঁর জীবনের সবচেয়ে প্রায়োরিটি। তাই মা যদি নন্দিনীকে মেনে না নেন, তা হলে তাঁর উত্তরও ‘না’ হয়ে যাবে। সে ক্ষেত্রে মা হিসেবে নন্দিনীকে বৌমা করার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন তিনি? রাজবীরের মায়ের কথায়, ‘প্রথমত বলি, মায়ের কষ্ট তো ও অনেকটাই দেখেছে। সেই জন্যই হয়তো এ কথা বলেছে। আর দ্বিতীয়ত, বিষয়টা নন্দিনীকে মানা, না-মানার নয়। জীবন তো আর তিন ঘণ্টার সিনেমা নয় বা তিন মাসের ‘বিগ বস’-এর ঘরও নয়। গোটা জীবনের সিদ্ধান্ত বিয়ে। ওরা ওখান থেকে বেরিয়ে আগে নিজেরা নিজেদের কাজ করুক। তার মধ্যে যদি দু’জনের ঠিকঠাক বোঝাপড়া তৈরি হয়, সেটা পরে দেখা যাবে। বাকিটা আমি সময়ের হাতে ছেড়ে দিলাম। মানে ওরা ওদের মতো কাজ করুক। দু’জন দু’জনকে জানুক, বুঝুক। তখন যা হবে, দেখা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *