ক্লাবে বড় পরিবর্তন! কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব ছাড়লেন সিংটো - 24 Ghanta Bangla News
Home

ক্লাবে বড় পরিবর্তন! কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব ছাড়লেন সিংটো

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: তিন পয়েন্ট পাওয়ার মধ্যে দিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল ইন্টার কাশী ফুটবল দলকে। যেটা মনোবল বাড়িয়ে দিয়েছিল অ্যাশলি ওয়েস্টউডের ছেলেদের। তারপর সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দ্বিতীয় ম্যাচে নেমেছিল দল। যেখানে লড়াই করতে হয়েছিল পাহাড়ের শক্তিশালী ফুটবল ক্লাব নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সেখানে পরাজিত হতে হয়েছিল বিরাট বড় ব্যবধানে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে এখনও যথেষ্ট বেগ পেতে হচ্ছে দক্ষিণের এই দলকে।

গত দুইটি ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি। পয়েন্ট নষ্ট করতে হয়েছে মুম্বাই সিটি এফসির পাশাপাশি ক্লিফোর্ড মিরান্ডার শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে লিগের পয়েন্ট টেবিলে। বর্তমানে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে দক্ষিণের এই ফুটবল দল। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আগামী ২৯শে নভেম্বর তাদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ। যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে। এখন এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিশ্চিত করার পরিকল্পনা থাকবে সকলের।

তবে এসবের মাঝেই দলের দায়িত্ব ছাড়লেন হেড অফ ফুটবল থাংবোই সিংটো। আজ বেশ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে এই ফুটবল ক্লাব। যেখানে বলা হয়, ‘ ক্লাবের প্রতি তাঁর অবদানের জন্য আমরা থাংবোইকে ধন্যবাদ জানাই এবং তাঁর নতুন ভূমিকা ও ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *