Nitin Gadkari in West Bengal: ‘তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে…’, শুভেন্দুকে দ্রৌপদীর উপমা দিলেন নিতিন গডকরী | Minister Nitin Gadkari to Suvendu Adhikari: we will not be tired you will get tired
কোলাঘাট: পালাবদলের পর প্রথমবার বাংলায় এসে কার্যত উজাড় করে দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকরী (Nitin Gadkari)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি এদিন বুঝিয়ে দিলেন, বাংলা যা চাইবে, তাই দিতে তৎপর মোদী সরকার। বাংলার ছবিটা পুরোপুরি বদলে দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলা থেকে সড়ক সংক্রান্ত একাধিক দাবি যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সে কথা এদিন স্পষ্ট করে দেন গডকরী। আর সেই সব দাবিপূরণের ঘোষণাও করেন তিনি। সেইসঙ্গে তিনি আরও জানান যে টাকা নিয়ে কোনও চিন্তা করতে হবে না বাংলার মুখ্যমন্ত্রীকে।
বৃহস্পতিবার কোলাঘাটে একাধিক প্রকল্পের শিলান্যাস উপলক্ষে উপস্থিত হয়েছিলেন নিতিন গডকরী। মঞ্চে দাঁড়িয়েই তিনি মুখ্যমন্ত্রী বলেন, “তুমি চিন্তা করবে না। মহাভারতে দ্রৌপদীর মতো আমার থালিতেও টাকার কোনও অভাব হবে না। তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে। আমি দিতে দিতে ক্লান্ত হব না।”