Nitin Gadkari in Bengal | কোলাঘাটে শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ১ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা নীতিন গড়কড়ির
কোলাঘাটে সড়ক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান থেকে রাজ্যবাসীকে নতুন, উন্নত বাংলার স্বপ্ন দেখালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। ডবল ইঞ্জিন সরকারের লক্ষ্য ভারত ও বাংলাকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়া, একথাই বললেন তিনি। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কার্যত নির্বাচনী সুরে তাঁর প্রতিশ্রুতি, আগামী ৫ বছরে রাস্তাঘাটের দিক থেকে আমেরিকার মতো হবে পশ্চিমবঙ্গ। আরও ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণাও করলেন কেন্দ্রীয় মন্ত্রী।