Miss Universe 2026: ২৭ বছরের এই মায়ের মাথাতেই উঠল মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট! জেনিফার ব্যারেটোর আসল পরিচয় জানলে চমকে যাবেন | Who Is Jennifer Barreto? Meet The 27 Year Old Mother Who Won Miss Universe 2026
শুধু রূপ নয়, বিচারকদের মন জিতে নিয়েছে জেনিফারের ক্ষুরধার বুদ্ধি আর মানবিক উত্তর। ফাইনাল রাউন্ডে প্রশ্ন ছিল, বর্তমান বিশ্বে নেতাদের থেকে মানুষের ঠিক কী প্রয়োজন? জবাবে জেনিফার বলেন, এমন নেতা চাই যাঁরা মানুষকে কাঠগড়ায় না তুলে পেশাদারিত্ব ও সহমর্মিতার সঙ্গে পাশে দাঁড়াবেন। নিজের আদর্শে অনড় থেকে সমাজের সামনে উদাহরণ তৈরি করাই আসল নেতৃত্বের কাজ, আর এই উত্তরেই হাততালিতে ফেটে পড়ে গোটা হল।