Lookout Circular | ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, জানাল কেন্দ্র্র - 24 Ghanta Bangla News
Home

Lookout Circular | ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, জানাল কেন্দ্র্র

Spread the love

ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারির কথা দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। গত ২৩ নভেম্বর বিদেশের বিশ্ববিদ্যালয়ে ককরোচ পার্টির আন্দোলন নিয়ে বক্তব্য রাখতে যাওয়ার আগে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাঁকে। এরপর বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ। বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে মামলার শুনানিতে কেন্দ্র জানায়, পাসপোর্টে জন্মস্থানের তথ্যের অসঙ্গতি এবং তথ্য গোপনের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। গত ২৩ নভেম্বর তাঁকে শো-কজ় নোটিস পাঠিয়েছে চেন্নাইয়ের পাসপোর্ট অফিস। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় নথি-সহ ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। জবাব না দেওয়া পর্যন্ত পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শও দিয়েছে বিদেশ মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *