হাসিনার ফেরার আবহের মধ্যেই গ্রেপ্তার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ চার
একের পর এক গ্রেপ্তার করা হয়েছে আওয়ামি লিগের নেতা-কর্মীদের। আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরে বৃদ্ধি পেয়েছে গ্রেপ্তারের সংখ্যা। সেই সঙ্গেই বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে তাঁদের বিরুদ্ধে। এরই মধ্যে এ বার গ্রেপ্তার করা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের উপ -প্রেস সচিবকে। এরই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক প্রাক্তন জেলাশাসক এবং এক জন আইনজীবীকেও। যদিও কীসের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে তাঁদের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।