বাংলায় তৈরি করা হবে এসপিজি-র ধাঁছে পুলিশ বাহিনী
কেন্দ্রীয় সরকার ভিআইপি নিরাপত্তায় পাঁচটি বাহিনীকে ব্যবহার করে। এগুলি হলো, স্পেশাল প্রোটেকশন গ্রুপ(এপিজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স(সিআরপিএফ), ন্যাশনাল সিকিউরিটি গার্ড(এনএসজি), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(সিআইএসএফ) এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ(আইটিবিপি)। নিরাপত্তার ক্যাটিগরি ভিত্তিক এই বাহিনী ব্যবহার করা হয়। এরমধ্যে এসপিজি প্রধানমন্ত্রী ও তাঁর নিকট আত্মীয়দের নিরাপত্তার দায়িত্বে থাকে। সূত্রের খবর, রাজ্য পুলিশ ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত কাজে দক্ষতা বাড়াতে এসপিজি,সিআরপিএফ এবং সিআইএসএফের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিতে চায়।