ইমার্জেন্সি চিকিৎসায় বাধা নেই এমবিবিএসের, মামলা খারিজ
মামলার নথি ও কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, রোগীকে ভর্তি নেওয়া এবং চিকিৎসা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অঙ্কোলজিস্ট ও উপস্থিত চিকিৎসকদল যথাযথ পদ্ধতি অনুসরণ করেননি। স্পেশালাইজ়ড শাখার বাইরে গিয়ে রোগী ভর্তি বা চিকিৎসার যুক্তি তুলে ধরে গাফিলতির অভিযোগ আনা হয়েছিল এবং ক্ষতিপূরণ বাবদ ৪৮ লক্ষ টাকা দাবি করা হয়। তবে শুনানিতে কমিশন দেখে, সংশ্লিষ্ট অঙ্কোলজিস্ট চিকিৎসা সংক্রান্ত নির্ধারিত প্রোটোকল মেনেই রোগীর প্রতি তাঁর কর্তব্য পালন করেছেন। শুধু মেডিসিন বা চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ না হওয়ার কারণে শ্বাসকষ্টের চিকিৎসার মতো দায়িত্ব পালনে কোনও ত্রুটি ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না বলে মন্তব্য করেছে আদালত।