২৬/১১-র বর্ষপূর্তিতে বোমাতঙ্ক মুম্বইয়ে, ফের নিশানায় অমিতাভের ‘জলসা’, মিলল খলিস্তানি যোগ - 24 Ghanta Bangla News
Home

২৬/১১-র বর্ষপূর্তিতে বোমাতঙ্ক মুম্বইয়ে, ফের নিশানায় অমিতাভের ‘জলসা’, মিলল খলিস্তানি যোগ

Spread the love

২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার বর্ষপূর্তির দিনেই ফের ভয়াবহ বোমাতঙ্ক বাণিজ্যনগরীতে। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বাসভবন ‘জলসা’, মুম্বই মেয়রের দপ্তর এবং শহরের একাধিক মেট্রো স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে। সংবাদসংস্থা আইএএনএস (IANS)-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর নতুন করে পাঠানো ওই ইমেলে খলিস্তান-পন্থী সংগঠনের উল্লেখ এবং ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনায় মুম্বই জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *