হোটেল থেকে ধাঁ! বোকা হলো পুলিশ
মঙ্গলবার সুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলার পরে ট্রানজিট রিমান্ড নেয় কর্নাটক পুলিশ। নিয়ম অনুযায়ী, এই ধরনের ঘটনায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে থানায় রাখা হয়। এ ক্ষেত্রে কর্নাটক পুলিশের দুই আধিকারিক শিলিগুড়ি পুলিশের সঙ্গে কোনও আলোচনা না-করে নিজেরাই অভিযুক্তকে নিয়ে জংশন এলাকায় তুলনামূলক সস্তার হোটেলে ওঠেন। এই কারণেই ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে ডাকাতিতে মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা সুজনের পালাতে সুবিধা হয়েছে বলে মনে করছে পুলিশ। যদিও অভিযুক্তের আইনজীবী সুদীপ্ত ঘোষ মঙ্গলবার জানিয়েছিলেন, ডাকাতিতে সুজনের জড়িত থাকার প্রমাণ দিতে পারেনি কর্নাটক পুলিশ।