হাওড়া থেকে ধৃত প্রতারক - 24 Ghanta Bangla News
Home

হাওড়া থেকে ধৃত প্রতারক

Spread the love

মোটা লাভের লোভ দেখিয়ে এক বৃদ্ধের থেকে ৫১ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সঙ্কল্প দুবে নামে এক জনকে হাওড়া থেকে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। ফেব্রুয়ারিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এইচ এ ব্লকের বাসিন্দা ৭৮ বছরের ওই বৃদ্ধ জানান, ক্রিপ্টো-সহ বিভিন্ন কারেন্সিতে বিনিয়োগ করার নামে ৫১ লক্ষ ৬৫ হাজার টাকা তাঁর থেকে নেওয়া হয়। প্রতারকরা তাঁকে একটি ইন্টারফেসের মাধ্যমে দেখায়, প্রায় পাঁচ কোটি টাকা ব্যালান্স রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *