হাওড়ায় বিজেপি নেতার ছেলের উপরে হামলা, ফাটল মাথা, আঙুল দলেরই একাংশের বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

হাওড়ায় বিজেপি নেতার ছেলের উপরে হামলা, ফাটল মাথা, আঙুল দলেরই একাংশের বিরুদ্ধে

Spread the love

নবীন নামে এক যুবক এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন মনোজ। তাঁর দাবি, নবীন সম্প্রতি বিজেপিতে সক্রিয় হয়েছে। এর আগে খুনের একটি মামলায় বেশ কয়েক বছর জেল খেটেছেন তিনি। যুব তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার প্রাক্তন সভাপতি কৈলাস মিশ্রের সঙ্গেও নবীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বালির বিধায়ক সঞ্জয় সিং জানান, তিনি বুধবার রাতেই এই ঘটনার খবর পেয়েছেন। তাঁর বক্তব্য, দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে এবং কয়েক জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *