শিলচরে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর
উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলচর। অসমের কাছাড়ে এই শহর ঘিরে রয়েছে ব্যবসা ও পর্যটন। সেখানকার বিমানবন্দরটি বায়ুসেনার অধীনে। যদিও সেখানে নিয়মিত কমার্শিয়াল ফ্লাইট অপারেট করে। কলকাতা, দিল্লি-সহ দেশের অন্য শহর থেকেও ফ্লাইট রয়েছে শিলচরে। জায়গা ও ফ্লাইট মুভমেন্ট নিয়ে ছোট বিমানবন্দরে নানা সমস্যা। সঙ্গে বাড়ছে যাত্রী। তাই, এ বার শিলচরে দু’হাজার কোটি টাকা দিয়ে নতুন গ্রিনফিল্ড (একেবারে নতুন করে তৈরি) এয়ারপোর্ট তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্র।