মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ছেলের খুনের বিচার চেয়েছিলেন বাবা-মা, ফের গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ছেলের খুনের বিচার চেয়েছিলেন বাবা-মা, ফের গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

Spread the love

ছেলের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে বাবা-মা:

ছেলের রহস্যমৃত্যুর বিচার হয়নি বলে অভিযোগ ছিল রাজার বাবা-মায়ের। সেই অভিযোগ নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে গিয়েছিলেন রাজার মা রিঙ্কু দাশগুপ্ত ও বাবা দোলন দাশগুপ্ত। তাঁদের অভিযোগ, আগের আমলে হুমকির ভয়ে তাঁরা অনেক কথা বলতে পারেননি। তাঁরা এ দিন বলেন, ‘আমাদের হুমকি দেওয়া হতো। ভয়ে কিছু বলতে পারিনি। তখন ওদের রাজত্ব ছিল। এখন আশা করছি, ছেলের মৃত্যুর বিচার পাব।’

এর পরেই বুধবার রাতে পিন্টু নাগকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এখন সে দিকেই নজর রাজার পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *