ব্রাত্য সিরাজ, অভিষেকের দোরগোড়ায় গুরনুর, দ্বিতীয় টেস্টের দল নিয়ে বার্তা ভারতের কোচের
সিরাজের সঙ্গে কথা বলছেন মর্কেল
দ্বিতীয় টেস্টের আগে মহম্মদ সিরাজকে নিয়েও মুখ খুলেছেন ভারতের বোলিং কোচ। তাঁর মতে, সিরাজ বিশ্বমানের বোলার এবং ভালো ছন্দেই রয়েছেন। তবে দলে ফেরার জন্য কী ভাবে এগোতে হবে, তা নিয়ে অভিজ্ঞ পেসারের সঙ্গে আলোচনা করছেন মর্কেল। সিরাজকে আপাতত উন্নতির জায়গাগুলি খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন। বলেছেন, ‘চলো, একটু পিছিয়ে গিয়ে পরিস্থিতিটা দেখা যাক। কোথায় রয়েছি, কোথায় উন্নতি করা যায়, সেটা বুঝতে হবে। নির্বাচন আমাদের হাতে নেই। এখন যারা খেলছে, তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ সকলেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে।’