বাঁশদ্রোণী থানার ব্যারাকে অস্বাভাবিক মৃত্যু পুলিশকর্মীর
দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানার দোতলার পুলিশ ব্যারাক থেকে গাড়ি চালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে বছর ৪০ বয়সি সঞ্জয় হালদারের দেহ উদ্ধার করেন সহকর্মীরা। বুধবার রাতে ব্যারাকের ওই অংশে তিনি একাই ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে এই অস্বাভাবিক মৃত্যু? তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।