ইন্ডিয়ান ফুটবল লিগে এই দলের দায়িত্বে থাংবোই - 24 Ghanta Bangla News
Home

ইন্ডিয়ান ফুটবল লিগে এই দলের দায়িত্বে থাংবোই

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশী দলকে পরাজিত করে ভারত সেরা হয়েছিল ইস্টবেঙ্গল। যারফলে, প্রায় ২২ বছর অপেক্ষার পর জাতীয় লিগ ঘরের তুলেছিল ময়দানের এই প্রধান। সেই নিয়ে আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। এই অভূতপূর্ব সাফল্যের জন্য লাল-হলুদের ইতিহাসে হয়তো আজীবন থেকে যাবেন কোচ অস্কার ব্রুজো‌। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিলেন হেড অফ ফুটবল থাংবোই সিংটো (Thangboi Singto)। সেই মরসুম জুড়ে নিঃশব্দে নিজের কাজ করে গিয়েছিলেন তিনি। যার সুফল পেয়েছিল ইস্টবেঙ্গল।

তবে নতুন সিজনে তিনি যে অন্য দায়িত্বে আসবেন সেই কথা জানা গিয়েছিল আগেই। পরবর্তীতে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে এসেছিলেন থাংবোই। কিন্তু আজ বেশ কিছু ঘন্টা আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিয়েছিল কেরালা শিবির। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কোন দলের দায়িত্বে আসতে চলেছেন ফুটবলের এই মাস্টার মাইন্ড‌। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসে দেশের দ্বিতীয় ডিভিশন লিগের ফুটবল ক্লাব সম্বলেস্বরী স্পোর্টিং দলের কথা।

অবশেষে কিছুক্ষণ আগেই থাংবোইয়ের যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, এই মরসুমে খুব একটা ভালো ছন্দে নেই ওডিশার এই দলটি। এখনও পর্যন্ত তাদের সংগ্রহে রয়েছে মাত্র এক পয়েন্ট। এমন হতাশাজনক পারফরম্যান্সের দরুন বরখাস্ত হয়েছেন তাদের তৎকালীন দলের কোচ। পরিবর্তে এলেন থাংবোই সিংটো। যাকে নিয়ে ব্যাপক প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *