বিধানসভা অভিযানে চাকরিহারারা
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র বাতিল প্যানেলের ‘যোগ্য’ সব চাকরিপ্রার্থীকে পুনর্নিয়োগের দাবিতে আগামী সোমবার, ৩০ নভেম্বর বিধানসভা অভিযানে সামিল হতে সব রাজনৈতিক দলকে, আহ্বান জানালেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চর তরফে দাবি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, ‘মমতা তৃণমূলের’ বিধায়ক কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে এ ব্যাপারে ই-মেল করা হয়েছে। ১১টায় ৩০ নভেম্বর সকাল শিয়ালদহ থেকে এই কর্মসূচি শুরুর কথা।