বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, বন্দি প্রত্যর্পণ চায় বিএনপি
তাঁর সংযোজন, ‘হাসিনা দণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামি। তাঁর জন্য বিমান পাঠানোর তো প্রশ্নই নেই, আমরা তাঁর হাতে হাতকড়া পরিয়ে দেশে নিয়ে আসব।’ প্রতিমন্ত্রী জানান, তাঁকে যেখানেই পাওয়া যাবে, তা সে দেশেই হোক বা বিশ্বের কোনও দেশের বাংলাদেশি দূতাবাসে, দেখামাত্র গ্রেপ্তার করা হবে। আর এক বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরও বলেন, ‘উনি ফেরার আসামি। আমরা তাঁর প্রত্যর্পণ চাই। দেশে ফিরলে ওঁর শাস্তি কার্যকর করা হবে।’