নিজের সোনার চেন বন্ধক রেখে অসহায় পরিবারকে ১ লক্ষ টাকা, কেন এমন সিদ্ধান্ত বিজেপি বিধায়কের?
কেন সোনার চেন বন্ধক রাখলেন গলসির বিধায়ক?
রাজু পাত্র জানিয়েছেন, বিধায়ক ভাতার টাকা হাতে পেতে এখনও প্রায় ১০ দিন দেরি রয়েছে। কিন্তু পরিবারটির হাতে সময় নেই। তাই শেষ পর্যন্ত নিজের গলার সোনার চেন বন্ধক রেখে এক লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। বিধায়কের কাছ থেকে সাহায্য পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি সমর পাল ও তাঁর স্ত্রী। কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য রাজু পাত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। পরিবারের দুই সন্তানের পড়াশোনা যাতে বন্ধ না হয়, তার জন্য সাহায্যের আশ্বাস দিয়েছেন বিধায়ক রাজু পাত্র।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন মমতাপন্থী তৃণমূল নেতা দেবু টুডু। সাহায্যের প্রশংসা করলেও তাঁর মন্তব্য, ‘সোনা বন্ধ দেওয়ার দরকার ছিল না, তাদের অনেক টাকা আছে বাড়ি থেকেই দিতে পারতো। এক লক্ষ টাকায় এমন কিছু নয়।’ বিধায়কের নিজের সোনার চেন বন্ধক রাখার প্রয়োজন ছিল না বলেও মন্তব্য তাঁর।