ঝালদা-কোটশিলার জঙ্গলে অভয়ারণ্য হচ্ছে, পরিদর্শনে রাজ্যের দুই মন্ত্রী
এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে আশপাশের গ্রামের মানুষের জীবন-জীবিকাও। বকত, সেওয়াতি, ডুমর্ডি, সিমনি, জাবর, হরতান, রিগীত ও কাড়িয়র-সহ একাধিক গ্রাম প্রস্তাবিত অভয়ারণ্যের লাগোয়া। এই এলাকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, জঙ্গল থেকে পাতা ও মহুল সংগ্রহ এবং গবাদিপশু পালন। অভয়ারণ্য গড়ে উঠলে স্থানীয় মানুষকে বিভিন্ন উন্নয়নমূলক ও সংশ্লিষ্ট কাজে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।