একটি চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে কতটা প্রস্তুতি নিতে পারেন আমির খান, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিটি ছবির জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার অভ্যাস রয়েছে বলিউডের এই অভিনেতার। এ বার তাঁর লক্ষ্য ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক চরিত্র।