খুলনায় মোটরসাইকেলে এসে আওয়ামি লিগ নেতাকে গুলি করে হত্যা
আব্দুল হালিম দৌলতপুরে আওয়ামি লিগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক। পেশায় একজন ঠিকাদার ছিলেন হালিম। দৌলতপুর থানার আধিকারিক জাহিদুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮টা ১৫ নাগাদ মোটরসাইকেলে কয়েক জন ব্যক্তি এসে হালিমকে লক্ষ্য করে চারটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। দুটি গুলি হালিমের মাথায়, একটি বুকে এবং আর একটি চোখের কোনায় লাগে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।