Bengaluru Jail Inmate: কারওর হাতে ফোন, কেউ দেখছে টিভি! জেলে বসেই ‘স্বাধীন’ জীবনযাপন বন্দিদের – Bengali News | ISIS Recruiter, Inmate Using Phone, Watching TV in Bengaluru Jail
বেঙ্গালুরু: কেন্দ্রীয় জেলের ছবি দেখে হইচই পড়ল নেটপাড়া। কোনও অপরাধী মোবাইলে মুখ গুজে পড়ে রয়েছে, কেউ আবার নিশ্চিন্তে বসে টিভি দেখছে। এরা কেউই সাধারণ কোনও অভিযুক্ত বা অপরাধী নয়। এদের নামের পাশে জুড়ে গিয়েছে দাগী শব্দটি। কেউ চালাত সোনা পাচার চক্র, কেউ আবার ছিল জঙ্গি গোষ্ঠীর নিয়োগকর্তা, কেউ আবার ধর্ষণের মতো নৃশংসায় ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে। কিন্তু জেলে তারা প্রত্যেকেই রয়েছে নিশ্চিন্তে। নিরাপত্তা বেষ্টনীর মাঝেই ‘আনন্দের’ সঙ্গে কাটাচ্ছে দিন।
ঘটনা বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রাহরা কেন্দ্রীয় জেলের। সম্প্রতি ভাইরাল বেশ কয়েকটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সেখানে জেলের মধ্যেই একেবারে ‘স্বাধীন’ হয়ে ঘুরছে বন্দিরা। সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রান্য রাও সোনা পাচার মামলায় ধৃত অভিযুক্ত তথা তেলেগু অভিনেতা তরুণ জেলে বসেই নিশ্চিন্তে ফোন ঘাঁটছেন। তরুণের মতোই জেলে বসে টিভি দেখছেন জুহাদ হামিদ ও উমেশ রেড্ডি। একজন জঙ্গি গোষ্ঠী ISIS-এর নিয়োগকর্তা, অন্যজন ধর্ষণের মতো নৃশংস ঘটনায় সাজাপ্রাপ্ত।
🚨VIP treatment inside #Bengaluru’s Parappana Agrahara “high-security” central jail!
– Serial rapist & killer Umesh Reddy, convicted for raping 20 & murdering 18 women seen using multiple phones and watching TV inside Parappana Agrahara Jail
– Tarun Raju accused in Ranya Rao… pic.twitter.com/vMlfF333rn— Nabila Jamal (@nabilajamal_) November 9, 2025
নেটমাধ্যমে এই ভিডিয়োগুলি ছড়িয়ে পড়তেই চাপে পড়েছে সে রাজ্যের সরকার। এই ঘটনায় তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। দোষী ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘জেলের ডিজি এখন ছুটিতে রয়েছেন। আগামিকাল স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আরও একটি বৈঠক হবে। দোষীদের উচিত শিক্ষা দেওয়া হবে।’ এই ঘটনায় মুখ খুলেছে জেল কর্তৃপক্ষও। তাঁদের দাবি, একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, কারা এই ফোন সরবরাহ করেছেন, সেটাও তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য়, বেঙ্গালুরুর সংশ্লিষ্ট জেলের বিরুদ্ধে অভিযোগ প্রথম নয়। এর আগে ওই উচ্চ নিরাপত্তা সম্পন্ন জেলের অন্দর থেকে বেরিয়ে এসেছে একাধিক ভিডিয়ো। এক মাস আগের কথা, খুনের দায়ের সাজাপ্রাপ্ত এক বন্দি জেলে বসেই করছিলেন পার্টি। জন্মদিন উপলক্ষে সাজানো হয়েছিল তার সেল। আনা হয়েছিল কেক, ফুলের মালা। তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে তার অনুগামীরা।