উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ, ১০ বছর পরে হারানো মেয়েকে পেলেন মা
প্রেমী মাহাতোকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর বাড়ি ঝাড়খণ্ডে, অথচ মধ্যপ্রদেশে মেয়ের বিয়ে দিলেন কেন? উত্তরে প্রেমী জানান, প্রথমত, তাঁর মেয়ে মূক ও বধির। এছাড়া তাঁদের গ্রামে অন্য মেয়েদের বিয়ে হয়েছিল মধ্যপ্রদেশের ওই গ্রামে। তাই তাঁরা ওই গ্রামেই মেয়ের বিয়ে দেন। কয়েক মাস পরে তাঁরা জানতে পারেন, মেয়েকে পাওয়া যাচ্ছে না। এর পরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে খোঁজখবর না করলেও, তাঁরা চেষ্টা চালিয়ে গিয়েছেন।