Winter care: স্নানের আগে না পরে, শীতকালে তেল মাখার সঠিক নিয়ম জানেন তো? | Before or After Bath: When Should You Apply Body Oil This Winter? - 24 Ghanta Bangla News
Home

Winter care: স্নানের আগে না পরে, শীতকালে তেল মাখার সঠিক নিয়ম জানেন তো? | Before or After Bath: When Should You Apply Body Oil This Winter?

Spread the love

Winter care: স্নানের আগে না পরে, শীতকালে তেল মাখার সঠিক নিয়ম জানেন তো?

কী কী করবেন?Image Credit: Magnific

শীত এখনও জাঁকিয়ে পড়েনি। কিন্তু ত্বক জানান দিচ্ছে ঠান্ডা আসছে! হাতে-পায়ে সামান্য নখের আঁচড় লাগলেই সাদা দাগ পড়ে যাচ্ছে। এই সময়ে শীতের ত্বকের যত্ন (Winter Skin Care) নিতে বাজারে হাজারটা নামীদামি ক্রিম মিললেও, আজও তেলের কোনও জুড়ি নেই। কিন্তু আসল প্রশ্ন হল, তেল ঠিক কখন মাখবেন? স্নানের আগে, নাকি পরে?

স্নানের আগে না পরে, কোন সময় মাখা উচিত?

শুধু গায়ে তেল ঢেলে নিলেই কিন্তু কাজ হবে না। তেল মাখার পর ভালো করে মালিশ করতে হবে। না হলে স্নানের সময় সব তেল জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে যাবে।

আপনার ত্বক যদি খুব শুষ্ক হয়, তবে অবশ্যই স্নানের পরে তেল মাখুন। এর পেছনে সহজ বিজ্ঞান রয়েছে। স্নানের পর আমাদের ত্বক যে জল শুষে নেয়, তেল মাখলে সেই জল আর বাইরে বেরোতে পারে না। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস’ কমানো। এর ফলে ত্বক সারাদিন নরম ও মোলায়েম থাকে।

আবার উল্টো নিয়মও আছে। গায়ে যদি দাদ বা হাজা থাকে, তবে স্নানের আগে শুকনো গায়ে তেল মাখতে হবে। কারণ, তেল মেখে স্নান করলে চামড়া জল শুষে নরম হতে পারে না। ফলে ওই জায়গায় ফাঙ্গাস বা ছত্রাক আর বাড়তে পারে না।

কোন তেলের কী গুণ?

সব তেলের কাজ এক মনে হলেও, তাদের গুণে কিন্তু তফাত আছে। দেখে নিন কোন তেল আপনার জন্য সেরা:

নারকেল তেল: শুধু চুল নয়, ত্বকের জন্যেও এটি দারুণ উপকারী। এতে থাকা জীবাণুনাশক গুণ ত্বককে ভালো রাখে। শুষ্ক ত্বককে নরম রাখতে এর জুড়ি মেলা ভার।

আমন্ড অয়েল: এতে ভরপুর ভিটামিন ‘ই’ রয়েছে। ত্বকে মাখার পাশাপাশি এটি খেলে ত্বকের জেল্লা বাড়ে। মাথায় মাখলে রক্ত চলাচল ভালো হয়, ফলে চুলও থাকে ঝলমলে।

তিলের তেল: রুক্ষ ত্বক নরম করতে ও নানা সংক্রমণ রুখতে তিলের তেল দারুণ কাজের। এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, তাই এটি খেলেও ত্বক কোমল থাকে।

অলিভ অয়েল: শীতে অনেকেই এটি মাখেন। তবে আমাদের দেশে ভালো অলিভ অয়েল সহজে পাওয়া যায় না। আর অন্য তেলের তুলনায় এর দামও বেশ চড়া।

ত্বকের যত্নে তেলের উপকারিতা কিন্তু একদিনে চোখে পড়বে না। রোজ নিয়ম করে মালিশ করলে তবেই ফল পাবেন। তবে হ্যাঁ, নিজের ত্বকের ধরন বুঝে সঠিক তেল বাছাটাও খুব জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *