Mustard Oil: ‘২০০ টাকায় সর্ষের তেল বেচতে গেলে ব্যবসা বন্ধ করে দিতে হবে’, সামনে এল মূল্যবৃদ্ধির আসল কারণ | Kolkata businessmen claim it is impossible to sell mustard oil for 200 rupees per litre
সর্ষের তেলের দাম নিয়ে বৈঠকImage Credit: TV9 Bangla
কলকাতা: সর্ষের তেলের দাম (Mustard Oil Price) নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকও করেন তিনি। নির্দেশ ছিল, দ্রুত দাম কমাতে হবে। বিশেষ সর্ষের তেলের দাম নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর বুধবারই বৈঠকে বসেন পোস্তা বাজারের মার্চেন্ট এসোসিয়েশন। সেই বৈঠকে ব্যবসায়ীদের দাম কমানোর বার্তা দেওয়া হলেও সর্ষের তেল নিয়ে উদ্বেগ কাটল না। ব্যবসায়ীরা সাফ জানালেন, ২০০ টাকায় তেল বিক্রি করা সম্ভব নয়।
পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এদিন ব্যবসায়ীদের বার্তা দেন, যাতে ন্যুনতম লাভ রেখে বা লাভ না রেখে বিক্রি করা হয়। কিন্তু সেটাও সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীরা। কেন দাম এত বেশি, সেটাও ব্যাখ্যা করেছেন ব্যবসায়ীরা।
সবিস্তারে আসছে…