Drug Seizure in Lake Town | যশোর রোডে নাকা চেকিংয়ে উদ্ধার ৩৭০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ - 24 Ghanta Bangla News
Home

Drug Seizure in Lake Town | যশোর রোডে নাকা চেকিংয়ে উদ্ধার ৩৭০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ

Spread the love

লেকটাউনের যশোহর রোডের তেঁতুলতলা এলাকায় নাকা তল্লাশিতে প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ও লেকটাউন থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছিলেন। সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৫ পেটি নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশ জানায়, পঁচিশ পেটিতে ছিল ৩৭০০ বোতল কাফ সিরাপ। ওই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *