BSNL Bharat Fiber: বাড়িতে সস্তায় Wi-Fi নিতে চান? BSNL Bharat Fiber দিচ্ছে ৩৯৯ টাকায় ব্রডব্যান্ড সার্ভিস | Cheapest Broadband In India? BSNL Offers 60 Mbps + 3300GB Data For Only Rs 399 - 24 Ghanta Bangla News
Home

BSNL Bharat Fiber: বাড়িতে সস্তায় Wi-Fi নিতে চান? BSNL Bharat Fiber দিচ্ছে ৩৯৯ টাকায় ব্রডব্যান্ড সার্ভিস | Cheapest Broadband In India? BSNL Offers 60 Mbps + 3300GB Data For Only Rs 399

Spread the love

BSNL Bharat Fiber: বাড়িতে সস্তায় Wi-Fi নিতে চান? BSNL Bharat Fiber দিচ্ছে ৩৯৯ টাকায় ব্রডব্যান্ড সার্ভিস

গ্রাফিক ছবিImage Credit: AI

কলকাতা: বাড়িতে কম খরচে ব্রডব্যান্ড কানেকশন নিতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। গ্রাহকদের জন্য নতুন প্রমোশনাল অফার নিয়ে এসেছে BSNL। সংস্থার ‘BSNL Bharat Fiber ব্রডব্যান্ড পরিষেবাতে’ এবার মাত্র ৩৯৯ টাকার মাসিক খরচে পাওয়া যাবে পর্যন্ত 60 Mbps ইন্টারনেট স্পিড ও 3300 GB ডেটা।

শুধু তাই নয়, নতুন গ্রাহকদের জন্য রয়েছে আরও বিশেষ কিছু সুবিধা। প্রথম ক্যালেন্ডার মাসের ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে। এরপর পরবর্তী মাসের ভাড়া দিতে হবে না। এরপর পরবর্তী ৩ মাস প্রতি মাসে মিলবে ১০০ টাকা ছাড়। তবে এই অফার শুধুমাত্র নতুন ব্রডব্যান্ড বা ওয়াই-ফাই কানেকশনের ক্ষেত্রেই প্রযোজ্য।

BSNL Bharat Fiber প্ল্যানের দাম কত?

এই প্ল্যানের আসল ভাড়া ৪৯৯ টাকা। তবে বিশেষ অফারের আওতায় নতুন গ্রাহকরা মাসে ৩৯৯ টাকা দিলেই এই পরিষেবা পেতে পারেন। যাঁরা বাড়িতে বা ছোট অফিসে কম খরচে ভাল ইন্টারনেট পরিষেবা খুঁজছেন, তাঁদের জন্য এই প্ল্যানটি বেশ আকর্ষণীয় হতে পারে। এই প্ল্যানে গ্রাহকরা সর্বোচ্চ 60 Mbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি প্রতি মাসে পাওয়া যাবে 3300 GB ডেটা। এই নেট ব্যবহার করে অনলাইন ক্লাস, ভিডিও কল, সিনেমা দেখা, অফিসের কাজ ও অন্যান্য দৈনন্দিন কাজ সহজেই করা যাবে। পরিবারের একাধিক সদস্য একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করলেও এই ডেটা অনেকটাই কাজে আসবে। তবে মনে রাখতে হবে, এর সর্বোচ্চ স্পিড হল 60 Mbps। নেটওয়ার্কের অবস্থা ও অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে নেটওয়ার্কের গতি বাড়তে বা কমতে পারে।

নতুন গ্রাহকদের জন্য এই অফারের অন্যতম আকর্ষণ হল অতিরিক্ত ডিসকাউন্ট। প্রথম ক্যালেন্ডার মাসের ভাড়া দিতে হবে না। এরপর পরবর্তী ৩ মাস প্রতি মাসে ১০০ টাকা ছাড় দিতে হবে। এই সুবিধা শুধুমাত্র নতুন BSNL Bharat Fiber কানেকশনের জন্য। অর্থাৎ, প্রথম ৪ মাস গ্রাহকরা বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। তবে অফারের শর্ত ও প্রযোজ্য চার্জ সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া জরুরি।

BSNL-এর বিশেষ Bharat Fiber অফারটি ২৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চালু থাকবে। যাঁরা বাড়িতে বা অফিসে নতুন ব্রডব্যান্ড কানেকশন নিতে চাইছেন, তাঁরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আপনার এলাকায় এই অফারটি পাওয়া যাচ্ছে কি না, তা আগে থেকে BSNL এর সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়া ভাল। একই সঙ্গে ইনস্টলেশন চার্জ ও অন্যান্য প্রযোজ্য খরচ সম্পর্কেই নিশ্চিত হয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *