Bigg Boss Bangla Winner: জয়জিতের প্রাইজ় মানি কত?
কন্ট্র্যাক্ট অনুযায়ী, কোনও সিজ়নেরই বিজয়ীর প্রাপ্ত অর্থমূল্যের কথা বলা যায় না। তাই জয়জিতের ক্ষেত্রেও অন্যথা নয় সেই নিয়ম। জয়জিতের কথায়, ‘কত টাকা পেয়েছিলাম, এটা নিয়ম অনুযায়ী বলতে পারব না। তবে শুধু এটুকু বলতে পারি, যে টাকা পেয়েছিলাম, সেটা এখনও ধরিনি। ছেলের উচ্চশিক্ষার জন্য রেখে দিয়েছি। মন খুশি করে দিয়েছিল সেই প্রাইজ়মানির অঙ্ক। খিলখিল করে হেসেছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।’