Asansol Firing | পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালাল অভিযুক্ত প্রতাপ দাস - 24 Ghanta Bangla News
Home

Asansol Firing | পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালাল অভিযুক্ত প্রতাপ দাস

Spread the love

আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। হিরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকায় প্রতাপ দাসকে গ্রেপ্তার করতে গিয়ে গুলির মুখে পড়ে পুলিশ। অভিযোগ, বুধবার বিকেলে প্রতাপের বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা গুলি চালায় পুলিশও। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রতাপ। ডাকাতি-সহ একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। জেলার সীমান্তবর্তী এলাকা-সহ সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং গোয়েন্দা বিভাগের সদস্যরা। অন্যদিকে, প্রতাপের স্ত্রী নিতু দাসের দাবি, গত কয়েকদিন ধরে পুলিশ তাঁদের বাড়িতে আসছে। তবে বুধবার গুলি চালানোর ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *