Arjun Singh Bangladesh Remark | ‘১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ নিয়ে নেব’, মন্তব্য অর্জুন সিংয়ের
বাংলাদেশ নিয়ে মন্তব্য করে রাজনৈতিক মহলে চর্চা তৈরি করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। ভাটপাড়ায় রাসপূর্ণিমা উপলক্ষে গঙ্গা আরতির অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে নেব। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস আছে। তার মধ্যেই আমরা নিয়ে নেব।’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জল্পনার আবহে তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন মন্ত্রী।