শুধু তাই নয়, গ্রামবাসীরা ওই উপপ্রধানের সব সম্পত্তি ভাঙচুর করে বলেও অভিযোগ। আইনজীবীদের আরও দাবি, রাজনৈতিক আক্রোশ থেকেই এক বছর আগের ধর্ষণ ও নারী নির্যাতনের মতো একাধিক ভিত্তিহীন মামলাও তাঁর মক্কেলের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল, যেগুলিতে তিনি আগেই জেলা আদালত থেকে জামিন পেয়েছেন।