হিন্দু রাষ্ট্র নেপালে মন্দির প্রাঙ্গনে সাধুকে ধর্মান্তকরণ করতে গিয়ে নাকাল মিশনারি

কাঠমান্ডু: নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে ( Pashupatinath)হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান পশুপতিনাথ মন্দির। এই চত্বরে ধর্মান্তকরণের চেষ্টাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে।…
কাঠমান্ডু: নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে ( Pashupatinath)হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান পশুপতিনাথ মন্দির। এই চত্বরে ধর্মান্তকরণের চেষ্টাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একদল খ্রিস্টান মিশনারি পশুপতিনাথ মন্দিরের পবিত্র প্রাঙ্গণে গিয়ে এক হিন্দু সাধুকে ধর্মান্তরিত করার বা তাঁদের ধর্মের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছেন।
নেপালে কঠোর ধর্মান্তকরণ বিরোধী আইন বলবৎ থাকা সত্ত্বেও, প্রকাশ্য দিবালোকে দেশের প্রধানতম হিন্দু ধর্মীয় কেন্দ্রের ভেতরে এমন ঘটনা ঘটায় নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে ওই সাধু যেভাবে অত্যন্ত শান্ত মাথায়, অকাট্য যুক্তি এবং শাস্ত্রীয় জ্ঞানের মাধ্যমে মিশনারিদের প্রশ্নবাণে জর্জরিত করেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন বহু মানুষ।
আরও দেখুনঃ
ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ( Pashupatinath)পশুপতিনাথ মন্দির চত্বরে অবস্থানরত এক গেরুয়াধারী সাধুর কাছে গিয়ে এক প্রচারক ও তাঁর সঙ্গীরা নিজেদের ধর্মীয় মতবাদ প্রচার শুরু করেন এবং পরোক্ষভাবে তাঁকে ধর্মান্তরিত হওয়ার প্রস্তাব দেন। সাধারণত তীর্থস্থানগুলোতে দরিদ্র বা সরলমনা মানুষদের নানা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ মাঝেমধ্যেই শোনা যায়।
কিন্তু এক্ষেত্রে মিশনারিরা যে একেবারেই ভুল মানুষের কাছে এসে পড়েছিলেন, তা কয়েক মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয়ে যায়। ওই সাধু কোনো রকম উত্তেজনা বা ক্ষোভ প্রকাশ না করে অত্যন্ত ধীরস্থিরভাবে প্রচারকের কথার পাল্টা জবাব দিতে শুরু করেন। কথোপকথনের সময় হিন্দু সাধু সনাতন ধর্মের গভীর দর্শন, আত্মার অবিনশ্বরতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতার কথা তুলে ধরে প্রচারককে পাল্টা প্রশ্ন করেন।
তিনি স্পষ্ট ভাষায় জানতে চান, হাজার হাজার বছরের প্রাচীন ও সমৃদ্ধ বৈদিক ঐতিহ্য ছেড়ে কেন একজন সাধু অন্য কোনো মতবাদ গ্রহণ করবেন? সাধুর গভীর আধ্যাত্মিক জ্ঞান, যুক্তিপূর্ণ ব্যাখ্যা এবং আত্মবিশ্বাসের সামনে ওই ধর্মপ্রচারক রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন এবং তাঁর কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে নিজের যুক্তিতে পরাস্ত হয়ে এবং আশপাশের মানুষজনের নজর পড়ার আশঙ্কায় ওই প্রচারক সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভারত ও নেপালের লক্ষ লক্ষ মানুষ তা শেয়ার করেছেন এবং ওই নির্ভীক সাধুর উপস্থিত বুদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। নেটিজেনদের একাংশের মতে, পশুপতিনাথ মন্দিরের মতো একটি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র ধর্মীয় স্থানে গিয়ে এভাবে ধর্মান্তকরণের চেষ্টা কেবল অনৈতিকই নয়, বরং এটি নেপালের সংবিধান ও আইনের সরাসরি লঙ্ঘন।
উল্লেখ্য, ( Pashupatinath)নেপালের ফৌজদারি বিধি অনুযায়ী জোরপূর্বক বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ এবং অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা একটি দণ্ডনীয় অপরাধ, যার জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। স্থানীয় হিন্দু সংগঠন এবং পশুপতিনাথ এলাকার ভক্তদের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। তাঁদের দাবি, মন্দির চত্বর এবং তার আশপাশের এলাকায় বহিরাগতদের গতিবিধির ওপর প্রশাসনের আরও কঠোর নজরদারি চালানো উচিত, যাতে ভবিষ্যতে কোনো গোষ্ঠী পবিত্র তীর্থস্থানের পরিবেশ নষ্ট করার বা অবৈধভাবে ধর্মান্তকরণের সাহস না পায়।