সফল অস্ত্রোপচার! টিভিতেই লাল-হলুদর ঐতিহাসিক জয় দেখলেন এডমুন্ড - 24 Ghanta Bangla News
Home

সফল অস্ত্রোপচার! টিভিতেই লাল-হলুদর ঐতিহাসিক জয় দেখলেন এডমুন্ড

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার রাতে এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। সূচি অনুযায়ী এদিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার রাতে এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। সূচি অনুযায়ী এদিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল জর্ডানের শক্তিশালী ফুটবল ক্লাব আল হুসেইন দল। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মশাল ব্রিগেড। দলের হয়ে একমাত্র গোল করেন জিকসন সিং। ম‌্যাচের অন্তিম কোয়ার্টারে বাজিমাত করে যান লাল-হলুদে খেলা জাতীয় দলের এই মিডফিল্ডার। যারফলে ভারতের প্রথম ক্লাব হিসেবে এ টুর্নামেন্টের ম্যাচ জয় করল ইস্টবেঙ্গল।

পাশাপাশি টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা জিইয়ে রাখলো। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে খেলতে পারেননি এডমুন্ড লালরিন্ডিকা (Edmund Lalrindika)। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে চোট পেয়েছিলেন এই ফুটবলার। হাতের হাঁড় ভেঙে গিয়েছিল তার। যারফলে এই মুহূর্তে মাঠে ফেরা সম্ভব নয় এডমুন্ডের। এই ফুটবলারের না থাকা যে দলের মধ্যে প্রভাব ফেলবে তা ভালো মতোই জানতেন স্প্যানিশ কোচ‌। তাই সবদিক মাথায় রেখেই আল হুসেইন ম্যাচের জন্য দল সাজিয়েছিলেন তিনি। সেখান থেকেই এসেছে এসিএলের প্রথম জয়।

অন‌্যদিকে, গতকাল হাসপাতাল থেকেই নিজের ছবি আপলোড করেছিলেন এডমুন্ড। জানিয়ে ছিলেন খুব শীঘ্রই মাঠে ফিরে আসার কথা। অবশেষে নিরাপদে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এই ফুটবলারের। মাঠে না যেতে পারায় এদিন টিভির পর্দায় চোখ রেখেছিলেন লাল-হলুদের এই তারকা। জিকসন সিংয়ের গোল আসতেই উচ্ছাস বেড়িয়ে আসে এডমুন্ড লালরিন্ডিকার। কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইটে সেই ভিডিও আপলোড করেন তিনি। যা রীতিমতো মন জয় করেছে সমর্থকদের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *