আলু খেতে বারণ করা হয় অনেক সময়। বিশেষ করে যাঁরা ওজন কমাতে চান বা ডায়াবিটিসে ভুগছেন, তাঁদের আলু এড়িয়ে চলতে বলা হয়। কিন্তু আলুতে এমন কিছু পুষ্টি রয়েছে, যা শরীরের কাজে লাগে। তাই আলু পুরোপুরি বাদ দেওয়ার আগে জেনে নেওয়া দরকার, এর ভালো-মন্দ দুটো দিকই।