বেলিংহ্যাম ম্যাজিকে রিয়ালের জয়, আটকে গেল ম্যান সিটি-আর্সেনাল
চ্যাম্পিয়ন্স লিগে বেলিংহ্যাম ম্যাজিক। কেন তাঁকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে গণ্য করা হয়, তা বোঝালেন জুড। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে PSV আইন্দহোভেনের বিরুদ্ধে ৫-১ গোলে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে দর্শনীয় গোল করলেন বেলিংহ্যাম। জোড়া গোল কিলিয়ান এমবাপের। অন্য দিকে হতাশা বাড়ল ইংল্যান্ডের দুই ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। এগিয়ে থেকেও বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করল আর্সেনাল। শেষ মুহূর্তে রায়ান চেরকির গোলে ২-২ ড্র করে হার বাঁচাল সিটি।