তোলাবাজি বন্ধে পথে বিধায়করাও, বার্তা যাচ্ছে পদ্মের নিচুতলায়? - 24 Ghanta Bangla News
Home

তোলাবাজি বন্ধে পথে বিধায়করাও, বার্তা যাচ্ছে পদ্মের নিচুতলায়?

Spread the love

ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ফেরাতে মুখ্যমন্ত্রীও একাধিকবার বলেছেন, ‘ভয় আউট, ভরসা ইন।’ কিন্তু নতুন সরকার তৈরির ছ’মাস পরেও কি তোলাবাজি নির্মূল হয়েছে বাংলা থেকে? সেটা যে হয়‍নি, তা স্পষ্ট, তোলাবাজি বন্ধ করতে কয়েকজন বিধায়কের প্রকাশ্যে আকুতি থেকেই। আবার সেই ‘আকুতি’র মধ্যেই তোলাবাজিমুক্ত পশ্চিমবঙ্গের সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিজেপি নেতৃত্ব। বঙ্গ–বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের কথায়, ‘তোলাবাজির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার জ়িরো টলারেন্স নীতি নিয়েছে। যদি কোথাও আমাদের দলের কারও মধ্যে বিচ্যুতি আসে, থানায় অভিযোগ জানান। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ব্যবস্থা নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *