ট্রেন লেট করায় ফ্লাইট মিস দম্পতির, রেলকে ৬৩,১৯৯ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত
মামলার শুনানিতে উত্তর রেলের তরফে যুক্তি দেওয়া হয় যে, ঘন কুয়াশার কারণেই ট্রেন দেরিতে চলেছিল সেই দিন। কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়া একটি প্রাকৃতিক ঘটনা। এতে রেলের কিছু করার নেই। পাশাপাশি দায় এড়াতে রেলের তরফে ‘ইন্ডিয়ান রেলওয়ে কনফারেন্স অ্যাসোসিয়েশন কোচিং ট্যারিফ’-এর ১১৫ নম্বর বিধিরও উল্লেখ করা হয়।
পাল্টা আদালতের পর্যবেক্ষণ, ঘন কুয়াশার কারণেই যে ট্রেন দেরিতে চলছিল, তা নিয়ে রেল কোনও তথ্যপ্রমাণ আদালতে পেশ করতে পারেনি। ফলে শুধু মুখের কথায় কুয়াশার অজুহাত দেখিয়ে যাত্রী দুর্ভোগের দায় এড়ানো যায় না।
আদালত তাদের নির্দেশে বলেছে, ফ্লাইটের টিকিট ও হোটেল ভাড়া বাবদ ৩৮,১৯৯ টাকা দেবে রেল। এই অঙ্কের উপরে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এ ছাড়া দম্পতির মানসিক হেনস্থা ও দুর্ভোগের ক্ষতিপূরণ হিসেবে ২০,০০০ টাকা এবং মামলা চালানোর খরচ হিসেবে দিতে হবে ৫,০০০ টাকা। সব মিলিয়ে ৬৩,১৯৯ টাকা।