'আ-শক্তি' নাটকে শক্তি চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন দেবশংকর হালদার - 24 Ghanta Bangla News
Home

‘আ-শক্তি’ নাটকে শক্তি চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন দেবশংকর হালদার

Spread the love

নাটকের মধ্যে যে টেক্সট রয়েছে, তার ভিতর থেকে যতটুকু সম্ভব সেই স্বরলিপি খুঁজে নিয়ে শক্তিকে প্রকাশ করার চেষ্টা করেছি। যদি অভিনয়কে গান গাওয়ার সঙ্গে তুলনা করি, তা হলে বলতে পারি, আমি তাঁর সুরে গান গাওয়ার চেষ্টা করেছি। কিন্তু শক্তি চট্টোপাধ্যায় তো শুধু একটি নাটকের চরিত্র নন। তিনি এমন এক বর্ণময় মানুষ, যাঁর মধ্যে কত বিচিত্র ভাব, কত বিপরীত সত্তার সহাবস্থান! ছোটবেলা থেকে তাঁর সম্পর্কে শুনেছি, পড়েছি, তাঁর কবিতার সঙ্গে পরিচিত হয়েছি। কিন্তু কোনও মানুষকে যখন রক্তমাংসের চরিত্র হিসেবে ধারণ করার চেষ্টা করি, তখন তাঁকে চেনার পরিসরটা অনেক বেশি বিস্তৃত হয়। আগে যে পরিচয় ছিল তাত্ত্বিক, বৌদ্ধিক কিংবা আবেগের, অভিনয় করতে গিয়ে সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হয় আরও অনেক কিছু। কিছুটা বেশি বুঝি, কিছুটা হয়তো কম বুঝি। শক্তির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *