আরজি কর: হাসপাতাল থেকে অপহরণ রোগীকে! তদন্তে জানা গেল বান্ধবীর সঙ্গে ‘ধাঁ’ - 24 Ghanta Bangla News
Home

আরজি কর: হাসপাতাল থেকে অপহরণ রোগীকে! তদন্তে জানা গেল বান্ধবীর সঙ্গে ‘ধাঁ’

Spread the love

আরজি কর হাসপাতাল থেকে তিনদিন আগে রোগী নিখোঁজ হতেই অপহরণের অভিযোগ উঠেছিল। পরিবারের তরফে দাবি করা হয়, কেউ বা কারা ৪৪ বছরের রাম জমাদারকে ‘অপহরণ’ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর খোঁজ না পেয়ে, থানায় লিখিত অভিযোগ করে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু, সিসিটিভি ফুটেজ এবং ফোনের সূত্রে তদন্তে নতুন মোড় উঠে আসে। জানা যায়, রামকে কেউ অপহরণ করেননি। বরং বাথরুমে যাওয়ার নাম করে হাসপাতাল থেকে বেরিয়ে বান্ধবীর সঙ্গে চলে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *