আজ বন্ধ মহিষাদল রাজবাড়ি
বুধবার একদিনের জন্য বন্ধ থাকবে মহিষাদল রাজবাড়ি ও সংগ্রহশালা। সেখানে শুটিং চলবে। পূর্ব মেদিনীপুরের এই রাজবাড়িতে প্রতিদিন বহু পর্যটক ভিড় জমান। মঙ্গলবারই নোটিস দেওয়া হয়েছে রাজবাড়ির পক্ষ থেকে। জানা গিয়েছে বুধবার ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা: মোহনবাঁশি’-র শুটিং চলবে রাজবাড়িতে। আসার কথা রয়েছে, জয়দীপ মুখোপাধ্যায় এবং অন্য অভিনেতাদের। তাই সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ির সদস্য সৌর্যপ্রসাদ গর্গ বলেন, ‘সত্তরের দশক থেকে আমাদের এই রাজবাড়ি চত্বরে সিনেমা, টিভি সিরিয়ালের শুটিং হয়ে আসছে। বুধবার তেমনি একটি কাজ হবে। বৃহস্পতিবার ফের পর্যটকদের জন্য রাজবাড়ির দরজা খুলে দেওয়া হবে।’