শ্বশুরবাড়িতে হাজির দুই বর, জোড়া বিয়ের পরে ‘লাপতা লেডি’, খুঁজছে পুলিশ
সিদ্ধার্থন ও রঞ্জিতকুমারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিকা, মুনিশ্বরী ও মারিয়াপ্পানের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে। তদন্তে আরও জানা গিয়েছে, মাদুরাইয়ের এক ব্যক্তির সঙ্গেও কার্তিকার বিয়ের প্রস্তাব ঠিক করা হয়েছিল।
পুলিশের দাবি, মূলত পাত্রদের একটি মন্দিরে ডেকে কার্তিকার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হতো। এর পরে কার্তিকার মা গুরুতর অসুস্থ—এমন অজুহাত দেখিয়ে বিয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য চাপ দেওয়া হতো। পাত্রপক্ষের টাকা, গয়না হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ায় ছিল পরিকল্পনা। মুনিশ্বরী ও মারিয়াপ্পানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কার্তিকার কোনও খোঁজ নেই। সেই লেডি এখনও লাপতা…